✿ প্রতিটি পণ্য কারিগরের হাতে বোনা❖ শুধু পাট আর বেত — শতভাগ প্রাকৃতিক উপাদান✦ পণ্য হাতে পেয়ে তারপর টাকা — 1 টাকাও অগ্রিম নয়❤ সারা বাংলাদেশে 1 টাকা অগ্রিম ছাড়াই ক্যাশ অন ডেলিভারি↺ হাতে পেয়ে খুলে দেখে নিন, পছন্দ না হলে ফেরত❋ হাতে বোনা বলে প্রতিটি পিস একটু আলাদা

প্রশ্ন ও উত্তর


কীভাবে অর্ডার করব?

পছন্দের পণ্যে ‘Add to cart’ চাপুন, তারপর চেকআউটে নাম, ঠিকানা আর মোবাইল নম্বর দিয়ে অর্ডার নিশ্চিত করুন। কোথাও আগে টাকা দিতে হবে না।

টাকা কীভাবে দেব?

ক্যাশ অন ডেলিভারি — পণ্য হাতে পাওয়ার পর টাকা পরিশোধ করবেন। অর্ডারের সময় 1 টাকাও অগ্রিম দিতে হয় না।

সারা দেশে পাঠানো হয়?

হ্যাঁ, বাংলাদেশের যেকোনো জেলায় আমরা পণ্য পাঠাই — 1 টাকা অগ্রিম ছাড়াই ক্যাশ অন ডেলিভারিতে।

জিনিসগুলো কি সত্যিই হাতে তৈরি?

হ্যাঁ। প্রতিটি পিস কারিগরের হাতে বোনা। তাই দুটি পিসে সামান্য পার্থক্য থাকতে পারে — বুননে বা রঙে। এটাই হাতের কাজের চিহ্ন।

জিনিসগুলো কীভাবে যত্নে রাখব, ধোয়া যায়?

বেশিরভাগ জিনিসের জন্য শুকনো নরম কাপড়ে ধুলো ঝেড়ে নেওয়াই যথেষ্ট। সাধারণ পাটের বুনন ঠান্ডা পানিতে অল্প সাবানে হাতে ধুয়ে ছায়ায় শুকানো যায়; তবে রঙিন সুতার নকশা বা সেলাই করা জিনিস পানিতে ভেজাবেন না, দাগ লাগলে সামান্য ভেজা কাপড়ে সেই জায়গাটুকু মুছে নিন। বেতের জিনিস কখনোই ভেজাবেন না। প্রতিটি পণ্যের পেজে ‘যত্ন’ ট্যাবে আলাদা করে লেখা আছে; বিস্তারিত যত্নের গাইডে।

পণ্য পছন্দ না হলে কী করব?

পণ্য হাতে পাওয়ার সময় ডেলিভারি কর্মীর সামনেই খুলে দেখে নিতে পারেন। ভাঙা, ছেঁড়া বা ছবির সঙ্গে না মিললে তখনই ফেরত দিন। বিস্তারিত রিটার্ন ও পরিবর্তন পাতায়।

অর্ডারের পর কতদিনে পাব?

ঢাকার ভেতরে সাধারণত 1–2 কর্মদিবস, ঢাকার বাইরে 2–4 কর্মদিবস।

কাকাতোয়ার জিনিস কোথায় তৈরি হয়?

বাংলাদেশেই। প্রতিটি পিস দেশের কারিগরের হাতে বোনা — আমদানি করা বা মেশিনে বানানো কিছু নেই। আমরা কাজ করি দুটি ক্যাটাগরিতে: জুট আর বেত।

উপহার হিসেবে কাউকে পাঠাতে চাই?

পারবেন। চেকআউটে যাঁকে পাঠাবেন তাঁর নাম, ঠিকানা আর ফোন নম্বর দিন; অর্ডার নোটে লিখে দিন যে এটা উপহার — আমরা সেভাবেই পাঠাব। টাকা তিনি হাতে পেয়ে দেবেন, নাকি আপনি আগে থেকে ব্যবস্থা করবেন — সেটা হোয়াটসঅ্যাপে জানালেই হবে।

অর্ডারের পর কি ফোন আসে?

হ্যাঁ। অর্ডারের পর আমাদের টিম একবার ফোনে অর্ডারটা নিশ্চিত করে নেয়, তারপর পার্সেল পাঠানো হয়। তাই ফোন নম্বরটা ঠিকভাবে দেওয়া জরুরি।

একসাথে অনেকগুলো নিতে চাই?

হোলসেল বা কর্পোরেট উপহারের জন্য সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিন — 01580302634। কী পণ্য, কত পিস আর কবে লাগবে জানালে আমরা দাম ও সময় জানিয়ে দেব।

0 Items৳ 0