রিটার্ন ও পরিবর্তন
আমরা চাই জিনিসটা হাতে পেয়ে আপনার ভালো লাগুক। তাই নিয়মটা সহজ রেখেছি।
হাতে পাওয়ার সময়ই দেখে নিন
ডেলিভারি কর্মীর সামনেই প্যাকেট খুলে পণ্যটি দেখে নিতে পারেন। ভাঙা, ছেঁড়া, ভুল পণ্য বা ছবির সঙ্গে না মিললে তখনই ফিরিয়ে দিন — টাকা দিতে হবে না।
পরে সমস্যা ধরা পড়লে
পণ্য হাতে পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের ফেসবুক পেজে ছবিসহ জানান। সমস্যাটি আমাদের দিক থেকে হলে আমরা পণ্য বদলে দেব।
যেসব ক্ষেত্রে ফেরত নেওয়া হয় না
- ব্যবহারের পর বা ধোয়ার পর
- হাতের কাজের স্বাভাবিক পার্থক্য — বুনন বা রঙে সামান্য তারতম্য
- নিজের ভুলে ক্ষতি হলে
প্রতিটি পিস হাতে বোনা বলে দুটি পণ্য কখনো হুবহু এক হয় না। এটি হাতের কাজের স্বাভাবিক বৈশিষ্ট্য, ত্রুটি নয়।
